মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের কালিয়া উপজেলার বারোইপাড়া ও কাঞ্চনপুর খেয়াঘাটে নিষেধাজ্ঞা অমান্য করে অতিরিক্ত ভাড়া নেওয়ার অপরাধে ৫ মাঝিকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জহুরুল ইসলাম।
২৭ এপ্রিল (বুধবার) বিকেলে তাদের এ জরিমান করা হয়। প্রকাশ থাকে যে, গতকাল ২৬ এপ্রিল অভিযানে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোটরসাইকেল ১০ টাকা ও জনপ্রতি ৫ টকা খেয়া ভাড়া নেওয়ার নির্দেশনা প্রদান করেন। পরদিনই আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বারোই পাড়া ঘাটের মাঝি কাঞ্চনপুর গ্রামের আলার মল্লিকের ছেলে মুজিবর রহমান(৪৫), মৃত উতারোদ্দিন মোল্যার ছেলে মনিরুজ্জামান (৪০) এবং কাঞ্চনপুর ঘাটের মাঝি রাঙ্গা শেখের ছেলে বুলু শেখ(৫৩), মৃত আঃ গনি শেখের ছেলে সহিদুল ইসলাম, ও আকার মল্লিকসহ ৫ জনকে অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮ ও ৮০ ধারায় দোষী সাব্যস্ত করে ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.