কচুয়া (বাগেরহাট) প্রতিনিধিঃ
কচুয়া সরকারি সিএস পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, কচুয়া উপজেলা হিন্দু, বৌদ্ধ, খৃস্টান ঐক্য পরিষদের সভাপতি ও রাড়িপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি সুবোধ চন্দ্র সাহা (৯৫)গত ২৬ এপ্রিল সন্ধা সাড়ে ৬ টায় বার্ধক্য জনিত কারনে মৃত্যু বরন করেন ।
মৃত্যুকালে তিনি স্ত্রী ২পুত্র সন্তান ও ১ কন্যা সন্তানসহ অসংখ্য নাতী নাতনী রেখে যান। তার মৃত্যুতে গভীর শোকা প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন কচুয়া উপজেলা আওয়ামীলীগ।
বিবৃতিদাতারা হলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়,সংসদ সদস্যের একান্ত সহকারী এইচ এম শাহিন, কচুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মো: সাইফুল ইসলাম,কচুয়া উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার,কচুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এসএম আবু বক্কার সিদ্দিক, আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক শিকদার কামরুল হাসান কচি, যুগ্ম সাধারন সম্পাদক সেখ মোস্তফিজুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক সেখ কামরুল ইসলাম , মঘিয়া ইউনিয়ন চেয়ারম্যান এ্যাড: পঙ্কজ কান্তি অধীকারী, মঘিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্মাদক এ্যাড: দিলীপ কুমার মল্লিক,যুবলীগের আহবায়ক সেখ মনিরুজ্জামান ঝুমুর,যুগ্ম আহবায়ক দিদার সুজন, কৃষকলীগের সভাপতি ও কচুয়া ইউনিয়ন চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিজ, আওয়ামীলীগের দপ্তর সম্পাদক পুলিন বিহারী সাহা, সহ উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগি সংগঠনের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের সভাপতি সম্পাদকবৃন্দ।
অনুরুপভাবে শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন সাবেক সংসদ সদস্য বাগেরহাট-২ অধ্যাপক মীর সাখাওয়াত আলী দারু, সাবেক সংসদ সদস্য এ্যাড: মীর শওকাত আলী বাদশা।অনুরুপভাবে শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক কচুয়া উপজেলা শাখার সভাপতি মীর আওসাফুর রহমান মারুফ সহ সকল সাংবাদিকবৃন্দ।
অনুরুপভাবে শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন উপজেলা হিন্দু, বৌদ্ধ, খৃস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক মৃণাল কান্তি মৈত্র সহ সকল সদস্য বৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.