জেলা প্রতিনিধি,গোপালগঞ্জঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ৫শ মুক্তিযোদ্ধার মাঝে ঈদ উপহার হিসেবে লুঙ্গি ও শাড়ী বিতরণ করেছেন অগ্রণী ব্যাংক লিমিটেড-এর পরিচালক খন্দকার মনজুরুল হক লাবলু।
আজ শুক্রবার সকাল সাড়ে ৯ টায় মুকুসুদপুর উপজেলার বনগ্রাম বাজারে বঙ্গবন্ধু মাঠে এসব লুঙ্গি ও শাড়ী বিতরণ করা হয়। অগ্রণী ব্যাংক-এর পরিচালকের পক্ষে মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কাবির মিয়া ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ফিরোজ খান উপস্থিত থেকে এসব মালামাল বিতরন করেন।এসময় বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান, অগ্রণী ব্যাংক বনগ্রাম শাখা ব্যবস্থাপক সঞ্জয় বাইনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

