জেলা প্রতিনিধি, গোপালগঞ্জঃ
ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাশপুর নামক স্থানে বাসের সাথে সংঘর্ষে মটর সাইকেল আরোহী নিহত হয়েছে।
আজ শুক্রবার পৌনে তিনটার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহতের নাম মোহাম্মদ হাদিউজ্জামান(৪৮)। সে যশোরের কেশবপুর উপজেলার ফারাজউল্লাহ গাজীর ছেলে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান, মটর সাইকেল আরোহী মোহাম্মদ হাদিউজ্জামান গোপালগঞ্জ জেলা শহরের দিকে আসার সময় ঢাকাগামী যাত্রীবাহি বাসের ধাক্কায় সে ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে গোপালগঞ্জ মর্গে পাঠিয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

