Nabadhara
ঢাকাশনিবার , ৩০ এপ্রিল ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

কাশিয়ানীতে ছাত্রলীগের মহাসড়ক অবরোধ, ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি

MEHADI HASAN
এপ্রিল ৩০, ২০২২ ৮:০৬ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি,গোপালগঞ্জঃ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শেখ মাসুমের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।

 

আজ শনিবার সকাল ১০ টায় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালপুর বাসষ্ট্যান্ড এলাকায় প্রায় ঘন্টাব্যাপী সড়কে টায়ার জ্বালিয়ে উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মিরা এ কর্মসূচি পালন করে।

 

এ সময় সড়কের উভয় পাশে বেশ কিছু সংখ্যক ঈদে ঘরমুখো মানুষের যানবাহন আটকা পড়ে। এতে ভোগান্তীতে প‌ড়ে ঈদে ঘর মুখো মানুষ।অবরোধ চলাকালিন সময়ে বিক্ষোভ সমাবেশে কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন মৃধা, সহসভাপতি মোস্তাফিজুর রহমান, শেখ তোফায়েল আহম্মেদ, রামদিয়া এসকে কলেজ ছাত্রলীগের সভাপতি আবুল হাসান প্রমূখ নেতা-কর্মিরা বক্তব্য রাখেন। এ সময় উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মিরা উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ এ ঘটনার সাথে জ‌ড়িত‌দের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেছেন। পরে পুলিশ এসে নেতা-কর্মিদের সাথে আলোচনা করে সড়ক থেকে অবরোধ তুলে দেয়।

 

গত বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেলে কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শেখ মাসুম গোপালগঞ্জ আদালতে একটি মামলায় হাজিরা শেষে বাড়ি ফিরছিলেন।পথিমধ্যে গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর নতুন বিসিক এলাকায় সন্ত্রাসীরা তার গতিরোধ করে। পরে তাকে মটরসাইকেল থেকে নামিয়ে মারপিট করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।