শফিকুল ইসলাম সাফা, চিতলমারীঃ
বাগেরহাটের চিতলমারীতে পবিত্র রমজান মাষ শেষে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকাল ৮ টায় বড়বাড়িয়া শাহী ঈদ গাহ মাঠে উপজেলার সর্ববৃহত ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়।এখানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ ধর্মপ্রান মুসল্লীরা অংশ গ্রহন করেন। উক্ত ঈদুল ফিতরের নামাজে ইমামতি করেন মাওলানা নুরুল আমিন।
এছাড়া উপজেলার মৈজোড়া, চিংগড়ী, মচন্দপুর,শিবপুর, হিজলা ও উপজেলা পরিষদ জামে মসজিদসহ বিভিন্ন এলাকার ঈদ গাহ ময়দানে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে ধর্মপ্রান মুসল্লীরা আল্লাহর সন্তুষ্টি লাভের আসায় এবং দেশ ও জাতীর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.