জেলা প্রতিনিধি গোপালগঞ্জঃ
আগামী ১৫ জুন গোপালগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র পদে নির্বাচনে অংশ গ্রহনে ইচ্ছুক প্রার্থীরা আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পেতে তাদের জীবন বৃত্তান্ত জমা প্রদান শুরু করেছেন।
জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খানের কাছে প্রার্থীরা দলীয় মনোনয়ন পেতে যার যার জীবন বৃত্তান্ত জমা দেন।
এ পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়ন পেতে ৯জন প্রার্থী দলীয় সাধারন সম্পাদকের কাজে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
আজ বুধবার দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদকের কাছে জেলা যুবলীগের সভাপতি জি.এম শাহাবুদ্দিন আযম, মুশফিকুর রহমান লিটন, শেখ রাকিব হোসেন, নাছিমা খানম, এস,এম নজরুল ইসলাম নুতন তাদের স্ব-স্ব জীবন বৃত্তান্ত জমা দেন।
এর আগে সাবেক মেয়র ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী লিয়াকত আলি লেকু, সাবেক মেয়র রেজাউল হক সিকদার রাজু, ইয়াসমিন আলম এবং আবুল ফাত্তাহ সাজু তাদের স্ব-স্ব জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন।
উল্লেখ্য, নির্বচনের তারিখ ঘোষনার দিন থেকেই গোপালগঞ্জ পৌর সভার সর্বত্র নির্বাচনী হাওয়া শুরু হয়েছ।পৌর এলাকার বিভিন্ন দর্শনীয় স্থানে পোষ্টার লাগিয়ে নিজেদের প্রাথীতা ঘোষনা করা হয়েছে।প্রাথীরা এখন থেকেই এলাকা এলাকায় তাদের প্রচারনা শুরু করে দিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.