মুকসুদপুর প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে মাইক্রোবাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী হুমায়ুন শেখ (৩৮)নিহত হয়েছেন।নিহতের বাড়ি মুকসুদপুর উপজেলার দাসেরহাট গ্রামে।তার বাবার নাম সাদি শেখ।মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে মুকসুদপুর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের কদমপুর ব্রিজ নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।
জানাগেছে, পুরাতন মুকসুদপুর থেকে মুকসুদপুরে উপজেলা সদর গামি বাইসাইকেল আরোহী হুমায়ুন শেখকে গোপালগঞ্জ হতে ফরিদপুরগামি মাইক্রোবাস পিছন দিক থেকে সজরে আঘাত করে দ্রুত পালিয়ে যায়। এতে বাইসাইকেল আরোহি পাশের গর্তে পড়ে যায় ও মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই নিহত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.