রাকিব চৌধুরী,নবধারা প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কালবৈশাখী ঝড়ে টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নে চরগোপালপুর গ্রামের মিজানুর শেখ (২০) নামে ১ যুবকের মৃত্যু হয়েছে। গত( ৩০) এপ্রিল রবিবার গভীর রাতে ডুমুরিয়া ইউনিয়নের উপর দিয়ে কাল বৈশাখী ঝড় বয়ে যায়। এ সময় মানুষের ঘরবাড়ী, গাছ-পালা ও বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি হয়।
পরিবার সূত্র জানায়, ঝড়ের সময় চরগোপালপুর গ্রামের মিজানুর এর ঘরের চাল উড়ে গেলে ভয়ে তার মা ঘর থেকে বেরিয়ে গেলেও তার ছেলে মিজানুর ঘর থেকে বেরোতে পারেনি। পরবর্তীতে তাকে ঘরের চালাশহ পার্শ্ববর্তী ধান খেতে পাওয়া যায়। ঐদিন রাতে তাকে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ নেওয়া হলে গোপালগঞ্জ সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। পঙ্গুতে কিছু দিন তার চিকিৎসা হলেও পরে সেখানে তার পরিবার কে হাসপাতাল কর্তৃপক্ষ দেশের বাহিরে চিকিৎসার জন্য নিতে বলা হয়। সেখান থেকে বাড়ি আসার পথে আজ বৃহস্পতিবার (৫ )তারিখ গাড়িতে তার মৃত্যু হয়।
এবিষয় নিয়ে টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান শেখ আলি আহম্মদ নবধারা কে বলেন, ঘটনার পরপরই নিহত মিজানুরের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেছি। বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

