টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটির নেতৃবৃন্দ।
আজ শুক্রবার দুপুরে তারা বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ।
পরে ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী ৩০ লাখ শহীদ, জাতীয় ৪ নেতা ও ১৯৭৫-এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করা হয়।
এসময় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আহসান হাকিম, সহ সভাপতি মোঃ মাসুদুর রহমান মিয়া, মোঃ জানে আলম, ডি এম সাহাবুদ্দিন, গোপালগঞ্জ জেলার সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ কাইয়ুম মিয়া, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর হোসেন সহ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.