Nabadhara
ঢাকারবিবার , ৮ মে ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

মুকসুদপুরে গ্রাম্যচিকিৎসকের বিরুদ্ধে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ

MEHADI HASAN
মে ৮, ২০২২ ৫:৩৬ অপরাহ্ণ
Link Copied!

নবধারা ডেস্কঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে এক গ্রাম্যচিকিৎসকের বিরুদ্ধে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার(৬ই মে) সন্ধ্যায় ভুক্তভোগী ওই নারী গ্রাম্যচিকিৎসক নিধান মন্ডলের এর বিরুদ্ধে থানায় ধর্ষেণর অভিযোগ করেছেন। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন অভিযুক্ত নিধান মন্ডল ।

মুকসুদপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর ধরে গ্রাম্যচিকিৎসক নিধান মন্ডলের বাড়িতে গৃহকর্মীর কাজ করছেন ওই নারী। নিধান মন্ডলের স্ত্রী চারু হালদার কাশিয়ানী উপজেলা সাবরেজিস্ট্রি অফিসে চাকরি করেন। এ কারণে নিধান মন্ডল বাড়িতে একাই থাকেন।

গত ১লা মে বিকালে নিধান মন্ডল ওই গৃহকর্মীকে মোবাইলে কল করে তার বাড়িতে আসতে বলেন। সেখানে গেলে নিধান মন্ডল তাকে দোতলার একটি কক্ষে বসতে বলে মূল ফটকে তালা লাগিয়ে দেন। পরে তাকে ধর্ষণ করেন।

ধর্ষণের শিকার ওই নারী জানান, অন্যের বাসায় কাজ করে সংসার চালাই। এর আগেও কয়েকবার ওই চিকিৎসক আমাকে কুপ্রস্তাব দেয়। মোবাইলে কল করে আমাকে তার বাসায় যেতে বলেন। আমি সেখানে গেলে বাড়ির গেট বন্ধ করে আমাকে ধর্ষণ করেন।

মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম নবধারা কে বলেন, শুক্রবার সন্ধ্যায় ওই নারী ধর্ষণের অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।