Nabadhara
ঢাকারবিবার , ৮ মে ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

জেলা পরিষদ চেয়ারম্যান ফোরাম অ্যাসোসিয়েশনের ৫০জন প্রশাসকের বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা

MEHADI HASAN
মে ৮, ২০২২ ৫:৫৪ অপরাহ্ণ
Link Copied!

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ জেলা পরিষদ চেয়ারম্যান ফোরাম অ্যাসোসিয়েশনের ৫০ জন নব নিযুক্ত চেয়ারম্যান।

আজ রবিবার দুপুরে বাংলাদেশ জেলা পরিষদ চেয়ারম্যান ফোরাম অ্যাসোসিয়েশন আহবায়ক আলহাজ্ব মোঃ মহিউদ্দিন সদস্য সচিব মহিউদ্দিন মহারাজ এর নেতৃত্বে  তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে ফাতিহা পাঠ করে বঙ্গবন্ধু ও ৭৫ সালে ১৫ আগষ্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।এ সময় ৫০ টি জেলার নব নিযুক্ত জেলা পরিষদের প্রশাসকগন গন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জেলা পরিষদ চেয়ারম্যান ফোরামের আহবায়ক ও মুন্সিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ মহিউদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ৫০ জন জেলা পরিষদের চেয়ারম্যানকে প্রশাসক হিসাবে নিয়োগ দিয়ে যুগোপযোগী সিদ্ধান্ত নিয়েছেন। আমরা প্রধানমন্ত্রীর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করবো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।