টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ জেলা পরিষদ চেয়ারম্যান ফোরাম অ্যাসোসিয়েশনের ৫০ জন নব নিযুক্ত চেয়ারম্যান।
আজ রবিবার দুপুরে বাংলাদেশ জেলা পরিষদ চেয়ারম্যান ফোরাম অ্যাসোসিয়েশন আহবায়ক আলহাজ্ব মোঃ মহিউদ্দিন সদস্য সচিব মহিউদ্দিন মহারাজ এর নেতৃত্বে তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে ফাতিহা পাঠ করে বঙ্গবন্ধু ও ৭৫ সালে ১৫ আগষ্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।এ সময় ৫০ টি জেলার নব নিযুক্ত জেলা পরিষদের প্রশাসকগন গন উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জেলা পরিষদ চেয়ারম্যান ফোরামের আহবায়ক ও মুন্সিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ মহিউদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ৫০ জন জেলা পরিষদের চেয়ারম্যানকে প্রশাসক হিসাবে নিয়োগ দিয়ে যুগোপযোগী সিদ্ধান্ত নিয়েছেন। আমরা প্রধানমন্ত্রীর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করবো।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.