মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের কালিয়া উপজেলার হাড়িডাঙ্গা গ্রামে লিটন লস্কর নামে মালয়েশিয়া প্রবাসির বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে স্বর্নালংকারসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়েছে বলে ভুক্তভোগীরা জানিয়েছে। ৭ মে (শনিবার) রাতে এ ডাকাতির ঘটনা ঘটে।
ডাকাত দলের পিটুনিতে গৃহ স্বামীর স্ত্রী সেতু বেগম (৪৪) আহত হয়েছেন। তাকে কালিয়া হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। লিটন লস্কর ওই গ্রামের ছবি লস্করের ছেলে।
গৃহস্বামীর জামাতা মো. বুলবুল মোল্যা অভিযোগ করে বলেছেন, ঘটনার রাতে তিনি স্ত্রী ও সন্তান নিয়ে শ্বশুর বাড়িতে ঘুমিয়ে ছিলেন। ওইদিন রাত ৩ টার দিকে ৪/৫ জনের একদল মুখোশ ধারী স্বশস্ত্র ডাকাতদল কৌশলে ক্লপসিপল গেটের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে তাকে ও তার স্ত্রীকে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে স্বর্নালংকার লুট করে নেয়। ঘটনাটি আঁচ করতে পেরে পাশের রুম থেকে তার শ্বাশুড়ি বেরিয়ে এসে চিৎকার শুরু করলে ডাকাতরা তাকে পিটিয়ে আহত করে।
এ বিষয়ে থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
কালিয়া থানার ওসি তদন্ত মো. রতনুজ্জামান সত্যতা স্বীকার করে নবধারা কে বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টিতে পুলিশী তৎপরতা চলমান রয়েছে। কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.