Nabadhara
ঢাকাসোমবার , ১৬ মে ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

কাশিয়ানীতে নৌকার পক্ষে কাজ করায় এক যুবককে কুপিয়ে আহত করার অভিযোগ

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
মে ১৬, ২০২২ ১:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের কাশিয়ানীতে একদল সন্ত্রাসীর হামলায় একজন মারাত্মক আহত হয়েছে। আহত যুবক পিংগলীয়া গ্রামের জসিম উদ্দিন মোল্লা। আজ রবিবার বেলা ১ টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আজ দুপুরে বিয়ের দাওয়াত খেতে যাওয়ার সময় পিংগলীয়া মাদ্রাসার সামনে ২০-২৫ জন সশস্ত্র লোকজন এসে জসিম উদ্দিন মোল্লা নামের এক যুবককে বেধড়কভাবে কুপিয়ে আহত করে । গুরুতর আহত জসিম কে স্থানীয় লোকজন প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দিয়ে পাঠিয়ে দেন।
আহত জসিম উদ্দিনের চাচা গিয়াস উদ্দিন বলেন, এই হামলার নেতৃত্ব দেয় স্থানীয় দুই সন্ত্রাসী সাদ্দাম ও রাজীব।এই হামলার নেপথ্যের কারন গত ইউনিয়ন পরিষদ নির্বাচন। আমার ভাতিজা আহত জসিম স্থানীয় নির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করে কিন্তু নৌকার প্রার্থী হেরে যাওয়ার পরে থেকে সন্ত্রাসী সাদ্দাম ও রাজীব নানা হেনস্থা করার চেষ্টা করে।আজ তাকে কোপালো। আমার পরিবার এ হামলার অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।
এ বিষয়ে কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদ রানা নবধারা কে বলেন, বিষয়টি আমি জানতে পেরেছি। এনিয়ে এখনো কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।