Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৭ মে ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

মুকসুদপুর পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ৫০ প্রার্থীর মনোনয়নপত্র জমা

Link Copied!

বাংলাদেশ নির্বাচন কমিশনের তফসিল ঘোষণা অনুযায়ী মুকসুদপুর পৌরসভার আগামী ১৫ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে, নির্বাচনে প্রতিদ্বন্দিতা করতে, মেয়র পদে ৬, সংরক্ষিত মহিলা ১০, কাউন্সিলার পদে ৩৪ সহ মোট ৫০ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন । মঙ্গলবার ( ১৭ মে) ছিল মুকসুদপুর পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দী প্রার্থীদের মনোনয়ন জমা দানের শেষ দিনছিল ।

বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা প্রতিকের মনোনিত প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক মেয়র এ্যাডঃ আতিকুর রহমান মিয়া গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ মাহাবুব আলী খন সহ উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে মাদারীপুর জেলা নির্বাচন অফিসার ও মুকসুদপুর পৌরসভা নির্বাচনী রিটার্নিং অফিসার মোঃ আলা উদ্দীন আল মামুন ও মুকসুদপুর উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নি অফিসার মোঃ হাসান উদ্দীনের নিকট মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মেয়র পদে অন্য প্রার্থীরা হলেন মুকসুদপু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম শিমুল, মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র মোঃ সাজ্জাদ করিম মন্টু, মুকসুদপুর কাশিয়ানী বাস মালিক সমিতির সাবেক সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আহাজ্জাদ মহাসিন খিপু মিয়া, মুকসুদপুর মনোয়ারা শফিং কমপ্লেক্স’র স্বত্বাধিকারী সাইফুল উদ্দীর আহম্মেদ বিদ্যুৎ, ও আহাদুল ইসলাম আহাদ মিয়া। পৌরসভার সংরক্ষিত ৩টি কাউন্সিলার মহিলা আসনে ১০জন এবং ৯টি সাধারন ওয়ার্ডে ৩৪ জন কাউন্সিলার পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই প্রথম বারের মত মুকসুদপুর পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) পদ্ধতিতে ৯টি ওয়ার্ডে ভোটগ্রহণ অনুষ্ঠি হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।