গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশ উত্তরন, বঙ্গবন্ধু হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার এ কে এম হেদায়েদুল ইসলামের সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার ( ভুমি) দিদারুল ইসলামের মঞ্চালনায় এ আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, সাবেক মেয়র ইলিয়াস হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শেখ জাহাঙ্গির হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ ফোরকান বিশ্বাস, সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উপজেলা কর্মকর্তাগণ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এর আগে একটি শোভাযাত্রা উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে বের হয়ে মিলনায়তনে এসে শেষ হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.