গোপালগঞ্জে স্কুল সাইট টেস্টিং প্রোগ্রামের আওতায় শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান এ প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন করে।
আজ সোমবার সকালে শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের হল রুমে এ প্রশিক্ষণ কর্মসূচীতে প্রতিষ্ঠানের পরিচালক নাহিদ ফেরদৌসি, উপ-পরিচালক আবুল কালাম আজাদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনন্দ কিশোর সাহা, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহসিন উদ্দিন বক্তব্য রাখেন।
এ প্রশিক্ষণে সদর ও টুঙ্গিপাড়া উপজেলার ৬০টি স্কুলের শতাধিক প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা অংশ নেন। এ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকরা শিক্ষার্থীদের চক্ষু রোগ সম্পর্কে সচেতন করতে ও লক্ষণ দেখে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে পারবেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

