বাগেরহাটে ইট বোঝাই ট্রলির ধাক্কায় নারীসহ দুই ভ্যান যাত্রী নিহত হয়েছেন। বুধবার(২৫ মে) সকাল সাড়ে ৯টায় বাগেরহাট পিরোজপুর মহাসড়কের দড়াটানা সেতুর ঢালে চিংড়ি গবেষনা কেন্দ্রের সামনে বাগেরহাট শহর থেকে আসা ইট বোঝাই ট্রলি বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রেশমী বেগম নামের এক নারী নিহত হয়। আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষনা করেন। ভ্যান চালককে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন, বাগেরহাট সদর উপজেলার সুন্দরঘোনা গ্রামের বাবুল ফকিরের স্ত্রী রেশমী বেগম (৫০) এবং কচুয়া উপজেলার শোলারকোলা গ্রামের সুলতান খানের ছেলে সালাম খান(৪২)। আহত ভ্যান চালকের নাম পাওয়া যায়নি।
বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারি পরিচালক মোঃ গোলাম সরোয়ার নবধারা কে বলেন, ইট বোঝাই একটি ট্রলির ধাক্কায় দুই ভ্যান যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.