গোপালগঞ্জে পৌর নির্বাচন নিয়ে উত্তেজনা বেড়ে চলেছে। জেলা সদর পৌরসভায় ১০জন প্রার্র্থী মেয়র পদে নির্বাচনে অংশ নিচ্ছেন।নির্বাচনে কোন দলীয় মনোনয়ন না দেয়ায় এখানে উন্মুক্ত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
কিন্তু, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সাধারন সম্পাদক মাহাবুব আলী খান প্রেস বিফিং করে মেয়র প্রার্থী শেখ রকিব হোসেন রকিবকে আওয়ামী লীগের সমর্থন দেয়। এই সমর্থনকে কেন্দ্র করে পুরো পৌর এলাকায় চরম ক্ষোভ বিরাজ করতে থাকে।
এরই প্রতিবাদে আজ শুক্রবার দুপুরে অপর মেয়র প্রার্থী ও জেলা যুবলীগের সভাপতি জি.এম শাহাবুদ্দিন আজম-এর সহস্রাধিক সমর্থক বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি পৌর এলfকার বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে।
পরে স্থানীয় চৌরঙ্গীতে গেয়ে বিক্ষোভ মিছিল শেষে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মেয়র প্রার্থী জেএম শাহাবুদ্দিন আজম, শেখ ইনসান আলী, সাহাবুদ্দিন আজম, আমির মেম্বার প্রমূখ বক্তব্য রাখেন।তারা একজন প্রার্থীকে জেলা আওয়ামী লীগের দেয়া সমর্থন সম্পূর্ন অবৈধ হিসাবে চিহ্নিত করেন এবং এঘটনার তীব্র প্রতিবাদ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.