Nabadhara
ঢাকারবিবার , ২৯ মে ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জের কাশিয়ানীতে বন্ধুর ছুরিকাঘাতে কলেজ ছাত্র খুন

জেলা প্রতিনিধি,গোপালগঞ্জ
মে ২৯, ২০২২ ৬:৫৬ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের কাশিয়ানীতে বন্ধুর ছুরিকাঘাতে সিহানুর রহমান শেখ (১৮) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে।

আজ রোববার (২৯ মে) দুপুরে উপজেলার মাজড়া এম.ইউ ফাযিল মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিহানুর উপজেলার মহেশপুর ইউনিয়নের কাগদী গ্রামের শাহজাহান শেখের একমাত্র ছেলে। সে কাশিয়ানী এম এ খালেক কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাসুদ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শিহানুরকে উদ্ধারকারি (শিহানুরের) বন্ধু তাজুল ইসলাম জানান, তার বন্ধু শিহানুরকে কে বা কারা মারধর করবে বলে হুমকি দিয়েছে। হুমকীকারি শিহানুরকে ঘটনাস্থলে যেতে বলেছে। তাজুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছাতে পৌঁছাতে পাশের মাদ্রাসার (নিহত শিহানুরের এলাকার বন্ধু) দশম শ্রেণির ছাত্র ও হিরন্যকান্দি গ্রামের মোঃ ইকলাসুর রহমানের ছেলে নাজিম (১৭) শাহিনুরের বুকে এবং ডান হাতে ছুরি ঢুকিয়ে পালিয়ে যায়। তাজুল ইসলাম স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে গেলে কর্মরত চিকিতৎক তাকে মৃত ঘোষণা করেন।

কাশিয়ানী জরুরী বিভাগে কর্তব্যরতঃ মেডিকেল অফিসার ডা. খাদিজা শাহিন বলেন, নিহতের বুকে ও ডান হাতে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশের ওই কর্মকর্তা (ওসি) আরও জানান, থুনের সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে প্রেমঘটিত কোন কারণে ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মরদেহের ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।