Nabadhara
ঢাকাসোমবার , ৩০ মে ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

কোটালীপাড়া  প্রতিনিধি
মে ৩০, ২০২২ ৭:২৬ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে  বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
আজ সোমবার সকালে বীণাপাণি গ্রন্থাগারের আয়োজনে উপজেলার শেখ হাসিনা আদর্শ মহাবিদ্যালয় মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এ বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করেন।
 এ সময় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ১০০ মেধাবী শিশু শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ৫০ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়।
এছাড়াও শেখ হাসিনা আদর্শ মহাবিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থীকে বঙ্গবন্ধুর জীবনীগ্রন্থ “সে আগুন ছড়িয়ে গেল সবখানে” প্রদান করা হয়।
শেখ হাসিনা আদর্শ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও বীণাপাণি গ্রন্থাগারের সভাপতি দিলীপ কুমার ভাবুকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক প্রশান্ত অধিকারী।
অনুষ্ঠানে শেখ হাসিনা আদর্শ মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ অমর চন্দ্র বৈরাগী, শেখ হাসিনা আদর্শ মহাবিদ্যালয়ের সহকারি অধ্যাপক ও উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলাউদ্দিন হাওলাদার, কবি ও কথাসাহিত্যিক মিন্টু রায়, বাংলাদেশ আওয়ামী লীগ কান্দি ইউনিয়ন শাখার সভাপতি মনীন্দ্রনাথ রায়, সাধারণ সম্পাদক ও কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুষার মধু, ধারাবাশাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনন্ত কুমার মল্লিক, কান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল চন্দ্র হালদার, ৪০ নং ধারাবাশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিপ হালদার লেলিন, প্রেসক্লাব কোটালীপাড়ার সভাপতি মিজানুর রহমান বুলু, যুবলীগ নেতা বুলবুল হাজরা, পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী অর্থি বৈদ্য বক্তব্য রাখেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।