Nabadhara
ঢাকাসোমবার , ৩০ মে ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে- কোটালীপাড়ায় ৫দিন ব্যাপী মেলার উদ্বোধন

কোটালীপাড়া  প্রতিনিধি
মে ৩০, ২০২২ ৭:৪৮ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ৫দিন ব্যাপী মেলার উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার থেকে উপজেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমি চত্বরে ৫দিন ব্যাপী এ মেলা শুরু হয়। আগামী শুক্রবার মেলাটি শেষ হওয়ার কথা রয়েছে।
মেলায় বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে সরকারি বেসরকারি দপ্তরের ২৪টি স্টল বসেছে।
উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলাটি উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে পৌর মেয়র হাজী মোঃ কামাল হোসেন শেখ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিয়া শারমিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ জসীম উদ্দিন বক্তব্য রাখেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।