বাগেরহাটের চিতলমারীর ১নং- বড়বাড়িয়া ইউনিয়ন যুবলীগের আংশিক কমিটি ঘোষনা করা হয়েছে। কমিটিতে সৈয়দ জান্নাত আলীকে সভাপতি ও মোঃ আজগার মোল্লাকে সাধারন সম্পাদক করে এ কমিটি ঘোষনা করা হয়। শুক্রবার রাতে উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ নজরুল ইসলাম ও যুগ্ম- আহবায়ক এস,এম মাহাতাবুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।উক্ত কমিটির সভাপতি সাধারন সম্পাদককে বিভিন্ন মহল থেকে অভিনন্দন জানিয়েছেন।
উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ নজরুল ইসলাম নবধারা কে বলেন, সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আগামী তিন বছরের জন্য উক্ত ইউনিয়নের যুবলীগের আংশিক কমিটি ঘোষনা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.