প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৮, ২০২৬, ১:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১১, ২০২২, ৫:৪৮ অপরাহ্ণ
কোটালীপাড়ায় সেলাই মেশিন ও ক্রীড়াসামগ্রী বিতরণ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন ও বিভিন্ন বিদ্যালয়ে ক্রীড়াসামগ্রী এবং আসবাবপত্র বিতরণ করা হয়েছে।
আজ শনিবার বিকেলে পিঞ্জরী ইউনিয়ন পরিষদ চত্ত্বরে বসে উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৫জন দরিদ্র নারীর মাঝে ১৫টি সেলাই মেশিন, ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়াসামগ্রী ও আসবাবপত্র বিতরণ করেন।
এ সময় গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ডিস্ট্রিক ফেসিলেটর মোহাম্মাদ রোকুনুজ্জামান, পিঞ্জুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন, শিক্ষক নিহার রঞ্জন বারুরী, এফ এম বিল্লাল হোসেন, মোঃ মাহাদী বিল্লাহ, তাওহীদুল ইসলাম, ওসিকুর রহমান হাওলাদার উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.