মোল্লাহাটে তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উপজেলা তথ্য সেবা কেন্দ্রের আয়োজনে মোল্লারকুল গ্রামের অনুকূল মিত্র'র বাড়িতে মঙ্গলবার সকাল ১১ টায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উপজেলা তথ্য আপা/তথ্য সেবা চেয়ারম্যান আম্বিয়া জামানের সভাপতিত্বে উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস, এম, মিজানুর রহমান ও বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান।
তথ্যসেবা কর্মকর্তা যুথিকা বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন তথ্যসেবা সহকারী সোনিয়া আক্তার ও হাবিবা আক্তার লাবনী প্রমূখ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.