গোপালগঞ্জের মুকসুদপুরে বাটিকামারী ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ইবাদত হোসেন বাদত মাতুব্বর আনারস প্রতিক ৯২ ভোটের ব্যাবধানে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী নৌকা প্রতিক সহা নাজিমউদ্দিনকে পরাজিত করে চেয়ারম্যান নিবাচিত হয়েছেন। বুধবার ( ২৭ জুলাই) বুধবার সকাল ৮ টায় ভোট গ্রননা শুরু হয় বিকাল ৪টা পর্যন্ত বিরোতীহীন ভাবে চলে। ইউনিয়নে মোট ভোটার ১৫ হাজার ৯৩২। মুকসুদপুর থানার আইনশৃঙ্ঘলা বাহিনির উপস্থিত ছিলেন চোখে পড়পার মতন।
উল্লেখ্য গত ২৬শে মার্চ বাটিকামারী ইউপি পরিষদ চেয়ারম্যান শাহা আকরাম জাফর ফকির সড়ক দুঘটনা মৃত্যু বরণ করায় পদটি শূণ্য হয়। গত ২০১৬ সালে বাটিকামারী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসাবে ইবাদত মাতুব্বর চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন, তার প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতিকের প্রার্থী ছিলেন শাহা আকরাম হোসেন জাফর ফকির। বাদত মাতুব্বর আনারস প্রতিকে ৫ হাজার ৩৬৩ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। সহা নাজিমউদ্দিন নৌকা প্রতিক ৫হাজার ২৭১ভোট পেয়েছেন। এছাড়া ২জন স্বতন্ত্র প্রার্থীরা মিরাজ হুসাইন মুন্সী মটরসাইকেল প্রতিক ৮শ ১২, মোঃ উজ্জল শেখ ঘোড়া প্রতিক নিয়ে ৭৫ ভোট পেয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.