প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৮, ২০২৬, ৩:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩০, ২০২২, ৭:৪৯ অপরাহ্ণ
মোল্লাহাটে তৃণমূল মানুষের জন্য শিল্প সংস্কৃতি

বাগেরহাটের মোল্লাহাটে তৃণমূল মানুষের জন্য শিল্প সংস্কৃতি ২০২১- ২২ এর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে দত্তডাঙ্গা শ্রীশ্রী রাইরসরাজ সেবা আশ্রমে শুক্রবার সন্ধ্যায় এ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা, এছাড়া উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল, উপজেলা আওয়ামীলীগ সভাপতি কালিপদ বিশ্বাস, থানা অফিসার ইনচার্জ সোমেন দাশ, ইউপি চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মিয়া, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান ও জৈষ্ঠ্য সহ-সভাপতি শরীফ মাসুদুল করিম, প্রধান শিক্ষক রমেশ চন্দ্র খান, বিটিভির শিল্পী বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি মোঃ জাকির হোসেন বাবুল মিয়া, যুবলীগ নেতা কল্লোল বিশ্বাস পলু, বেতার শিল্পী অজিত কুমার বাইন, চন্দ্রা হিরা, অজয় কুমার, পুতুল, ফণিভুষন, হরিপদ ঠিকাদার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.