নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে শিক্ষার মান উন্নয়নে জিবি ও শিক্ষদের সমন্বয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ জুলাই) বিকালে কলেজের শিক্ষক মিলনায়তনে গভনিংবডির সভাপতি উজ্জ্বল কুমার গাঙ্গুলীর সভাপতিত্বে প্রতিষ্ঠানের সার্বিক বিষয় তুলে ধরে বক্তব্য দেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনিন্দ কুমার সরকার, জিবি সদস্য শেখ নজরুল আলম,মুস্তাফিজুর রহমান হবি,এ্যাডঃ আশরাফুর রহমান দীপু, সহকারী অধ্যাপক মোঃ আমিরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক শেখ মাহাবুবুর রহমান প্রমুখ। সভায় প্রতিষ্ঠানের সভাপতির বিরুদ্ধে একটি কুচক্রীমহল সাংবাদিকসহ বিভিন্ন জায়গায় মিথ্যা তথ্য দিয়ে প্রতিষ্ঠানের মানসম্মান ক্ষুন্ন করায় এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করা হয়।বক্তারা বলেন, শতবর্ষের প্রাচীন প্রতিষ্ঠানটির শিক্ষার পরিবেশ ও সুনাম বিনষ্টের ষড়যন্ত্রকারীরা নিজ স্বার্থের জন্য প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ বিনষ্ট করার পায়তারা করছে। এ বিষয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও অভিভাবকদের সার্বিক সহযোগীতা কামনা করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.