কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভোলায় পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম নিহত হওয়ার প্রতিবাদে পিরোজপুরের নাজিরপুর উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ বিকেল ৫ টায় মিছিলটি নাজিরপুর শহরের অফিস রোড হতে শুরু করে সদর রোডে এসে শেষ হয়। বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিল নাজিরপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান রিপন, সাবেক ছাত্র নেতা রাসেল শিকদার, যুব নেতা মাহমুদুল হাসান লিমন সহ উপজেলা যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ। বিক্ষোভ সমাবেশে নেতাকর্মীরা এই নৃশংস হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অচিরেই এই হত্যাকান্ডের বিচার দাবি করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.