নড়াইলে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ ও নগদ অর্থ প্রদান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন নড়াইল পুলিশ সুপার প্রবীর কুমার রায়, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যডঃ সুবাস চন্দ্র বোস, পৌর মেয়র আঞ্জুমান আরা, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মৌসুমি রাণী মজুমদার, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম ছায়েদুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু প্রমুখ ।
আলোচনা সভা শেষে অসহায় প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাদের মাঝে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করা হয়। জেলায় মোট ২৪ জন প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাকে সেলাই মেশিন প্রদান করা হয়। এর মধ্যে সদরে ১৪ জন, লোহাগড়ায় ৫ জন এবং কালিয়ায় ৫ জন। একই সাথে জেলায় মোট ৩০ জন অসহায় মহিলাকে অনলাইন ব্যাংকিং মাধ্যমে ২ হাজার টাকা করে প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.