বাগেরহাটের মোল্লাহাট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী পালনে আলোচনা সভা, দরিদ্র, অসহায় ও দুস্থ মহিলাদের মধ্যে সেলাই মেশিন ও আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ৮ আগস্ট সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা, সেলাই মেশিন বিতরণ ও আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। এছাড়া উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা, থানা অফিসার ইনচার্জ সোমেন দাস, অধ্যক্ষ এল জাকির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনীয়া আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম মিজানুর রহমান, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, ডাঃ বিভুতি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান শিকদার উজির আলী, মোঃ মিজানুর রহমান মোল্লা, শেখ রেজাউল কবির,শেখ রফিকুল ইসলাম ও মোঃ মনিরুজ্জামান মিয়া প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.