বাগেরহাটের চিতলমারীতে নানা আয়োজনের মধ্য দিয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জম্মদিন পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাষনের পক্ষ থেকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউএনও সাইয়েদা ফয়জুন্নেছার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা বেগম স্বপনা, থানার পরিদর্শক (তদন্ত) মোঃ লেয়াকত হোসেন, উপজেলা আ’লীগ সভাপতি মোঃ বাবুল হোসেন খান, শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম,যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান প্রমুখ।
সভা শেষে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ৭ জন দরিদ্র নারীর মাঝে সেলাই মেশিন ও বিভিন্ন সে¦চ্ছাসেবী মহিলাদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.