গোপালগঞ্জের মুকসুদপুরে গলায় ফাঁস লাগিয়ে শ্রাবনী আক্তার (১৯) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (১০আগস্ট) দুপুরে তাকে তার স্বামীর বাড়ি উপজেলার গোবিন্দপুরে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। নিহত শ্রাবনী আক্তার মুকসুদপুর পৌরসভার হোগলাডাঙ্গা গ্রামের শাহাদৎ শেখের মেয়ে।
নিহত শ্রাবনীর বাবা শাহাদৎ শেখ জানান, গত শুক্রবার (৬ আগস্ট) উপজেলার পার্শবর্তী গোবিন্দপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের টিটুল মুন্সীর ছেলে শাকিল মুন্সীর সাথে বিবাহ হয়। বিয়ের পরে স্বামীর বাড়িতে যাওয়ার পরে আজ দুপুরে সবার চোখ ফাঁকি দিয়ে শ্রাবনী ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানায় শাকিল মুন্সীর পরিবার।
মুকসুদপুর থানা সুত্রে জানাগেছে, বুধবার ১০ আগষ্ট সাকলে পুলিশ উপজেলা গোবিন্দপুর ইউনিয়নের পশ্চিম গোবিন্দপুর গ্রামের স্বামীর বাড়ী থেকে ঝুলন্ত অবস্থায় গৃহবধূ শ্রাবনী আক্তারের মৃতদেহ উদ্ধার করে ।
মুকসুদপুর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, নিহতের শরীরে কোন আঘাতে চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানাযাবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.