তেরখাদায় পানিতে ডুবে ইছা মোল্যা নামে দুই বছরের এক শিশুর করুন মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (২০ আগস্ট) সকাল নয়টার দিকে উপজেলা সদরের কাটেংগা গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া ইছা মোল্যা একই গ্রামের মোঃ কুবায়েদ মোল্যার ছেলে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে ইছাম মোল্যা বাড়ির উঠানে খেলা করছিল। কিন্তু একপর্যায়ে সবার অজান্তে শিশুটি বাড়ির পাশে থাকা খালের পানিতে পড়ে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহুরুল আলম ঘটনার সত্যতা স্বীকার করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.