চিতলমারীতে বিএনপির কেন্দ্রয় কর্মসূচির অংশ হিসেবে জ্বালানি তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যের উর্ধগতি, নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা ও হামলার প্রতিবাদে নির্ধারিত কর্মসূচি থাকলে তাদেরকে মাঠে দেখা যায়নি।
এদিন বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে উপজেলা যুবলীগের নেতৃত্বে দিনব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালিত করেছে। মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে যুবলীগ ও ছাত্রলীগের খন্ড খন্ড বিক্ষোভ মিছিল উপজেলা সদরে আসতে থাকে।
এসময় চিতলমারী উপজেলা সাবেক ছাত্রদলের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম বাবুকে যুবলীগের একটি মিছিল থেকে ধাওয়া করে তার ব্যাবহার কৃত মটর সাইকেল অগ্নি সংযোগসহ বাবুকে মারপিট করে আহত করা হয়েছে বলে বিএনপি দাবি করেছেন।
তবে উপজেলা আ’লীগের সভাপতি বাবুল হোসেন খান এ এ ঘটনার জন্য বিএনপির অভ্যন্তরীণ কোন্দলকে দায়ী করে নবধারা কে বলেন, চিতলমারী উপজেলা বিএনপির মধ্যে একাধিক গ্রুপিং রয়েছে। তাদের অভ্যন্তরীণ গ্রুপিংয়ের কারনে উপজেলা সদরের অদুরে এই ঘটনা ঘটেছে। এ হামলার সাথে আ’লীগ ও সহযোগী সংগঠনের কোন নেতাকর্মী জড়িত নয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.