গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিপ্লব কর্মকার নামে এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ উঠেছে।
বিপ্লব কর্মকার ৫৬নং বটবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের মাদারবাড়ি গ্রামে দশরত কর্মকারের ছেলে।
বিদ্যালয় চলাকালীন সময়ে এই শিক্ষক ৫ শ্রেণির বিভিন্ন ছাত্রীকে কাছে ডেকে নিয়ে যৌন হয়রানি করতো বলে কয়েকজন ছাত্রী জানিয়েছে। তার এই কর্মকান্ডের কারণে দুজন ছাত্রী স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে।
শিক্ষক বিপ্লব কর্মকার স্কুল চলাকালীন সময়ে ছাত্রীদেরকে কাছে ডেকে নিয়ে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিতো বলে স্কুল যাওয়া বন্ধ করে দেওয়া এক ছাত্রী জানিয়েছে।
ওই ছাত্রীর মা বলেন, গত কয়েকদিন ধরে আমার মেয়ে স্কুলে যাচ্ছেনা। তার কাছে স্কুলে না যাওয়ার কারণ জানতে চাইলে আমার মেয়ে শিক্ষক বিপ্লব কর্মকারের এই কুকীর্তির কথা আমাকে জানায়। আমরা এই লম্পট শিক্ষকের শাস্তি দাবি করছি।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক মুকুন্দ লাল বাড়ৈ বলেন, এ ঘটনা আমাকে কয়েকজন অভিভাবক জানিয়েছেন। বিষয়টি আমি উপজেলা শিক্ষা অফিসার মহোদয়কে মৌখিক ভাবে জানিয়েছি।
নাম প্রকাশ না করা শর্তে ওই বিদ্যালয়ের এক শিক্ষক বলেন, এর আগে বিপ্লব কর্মকার ৪৯নং উত্তরপাড়া মাদ্রাসা সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছিলেন। সেুখানেও এ ধরণের ঘটনা ঘটিয়েছিল বলে আমরা শুনেছি। তারপর ওখান থেকে তাকে এ বিদ্যালয়ে বদলি করে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে শিক্ষক বিপ্লব কর্মকারের কাছে জানতে চাওয়া হলে তিনি কোন প্রকার মন্তব্য করতে রাজি হয়নি।
৫৬নং বটবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কিরণ চন্দ্র মন্ডল বলেন, বর্তমানে আমি এলাকার বাহিরে রয়েছি। তাই বিষয়টি সম্পর্কে অবগত নই।
উপজেলা শিক্ষা অফিসার আমজাদ হোসেন বলেন, এ বিষয়ে আমার কাছে এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ওই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.