প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৩, ২০২৬, ১:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১০, ২০২২, ৯:৪৬ অপরাহ্ণ
নগরকান্দায় ২৪৮ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ফরিদপুরের নগরকান্দায় ২৪৮ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরকান্দা থানা পুলিশের একটি দল উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ডাঙ্গী গোরস্থানের পাশে অভিযান চালিয়ে ২৪৮ বোতল ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, ডাঙ্গী নগরকান্দা গ্রামের মৃত আবুল হাসেম শেখের পুত্র কামাল হোসেন রাজীব (৩৫), অপরজন বাঙ্গালকান্দা গ্রামের শামচেল শেখের পুত্র সোহেল শেখ (২৮)।
নগরকান্দা থানার ওসি হাবিল হোসেন নবধারা কে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে শনিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.