প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৭, ২০২৬, ২:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১১, ২০২২, ৯:১১ অপরাহ্ণ
নাইট গার্ডকে বেঁধে রেখে ফকিরহাটে শিক্ষা প্রতিষ্ঠানে চুরি
![]()
বাগেরহাটের ফকিরহাট উপজেলার পাগলা দেয়াপাড়া গ্রামে অবস্থিত আমির হামজা দাখিল মাদ্রাসায় নৈশ্য প্রহরীকে আটকে রেখে চুরি ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।
মাদ্রাসার সুপার মো. মোজাফফর হোসাইন জানান, শনিবার দিবাগত গভীর রাতে মাদ্রাসার নৈশ্য প্রহরীকে দুর্বৃত্তরা একটি কক্ষে আটকে রেখে মাদ্রাসার লাইব্রেরীর তালা ভেঙ্গে ভিতরে ঢুকে তিনটি আলমারি ভাঙচুর করে। এসময় নগদ টাকা চুরি করা সহ মূল্যবান কাগজপত্র এলোমেলো করে রেখে যায। খবর পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
কয়েক জন স্হানীয় দের মধ্যে চুরির এ ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া কাজ করছে বলে তার বিরুপ মন্তব্য প্রকাশ করেছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান শিরিন আক্তার কিসলু জানান পুলিশের সহায়তায় বিষয় টি খুটিয়ে দেখা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.