প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬, ৯:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২২, ৭:১০ অপরাহ্ণ
কোটালীপাড়ায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ন্যায্য দাবী আদায়ের লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে।
আজ সোমবার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসের সামনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরাধীন কর্মকর্তা কর্মচারী কল্যাণ পরিষদের ব্যানারে এ অর্ধদিবস কর্মবিরতি পালন করা হয়।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাশেদুর রহমান, অফিস সহকারী কাম- কম্পিউটার আবুল কাশেম মিয়া, কার্য সহকারী মোঃ গোলাম মোস্তফা, অফিস সহায়ক মানিক হোসেন উপস্থিত ছিলেন।
উপজেলা প্রক্ল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: রাশেদুর রহমান বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়নসহ আমাদের ন্যায্য দাবী আদায়ের লক্ষ্যে এ কর্মবিরতি পালন করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.