Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৫ সেপ্টেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জ জেলা পরিষদ নির্বাচন, আওয়ামী লীগ প্রার্থী বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হতে যাচ্ছেন

জেলা  প্রতিনিধি,গোপালগঞ্জ
সেপ্টেম্বর ১৫, ২০২২ ৯:৪৪ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা  এ্যাড. মুন্সি আতিয়ার রহমান বিনা প্রতিদ্বন্দিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন।

আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি  এ্যাড. মুন্সি আতিয়ার রহমান দুপুরে বিপুল সংখ্যক নেতা কর্মী সাথে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। তার বিরুদ্ধে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করতে কেউ মনোনয়নপত্র দাখিল করেন নি। তিনি একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। এখন তার বিনা প্রতিদ্বন্দিতায় চেয়ারম্যান হতে সময়ের ব্যাপার মাত্র। মনোনয়নপত্র যাচাই বছাই, বৈধ ঘোষনা ও মনোনয়নপত্র প্রত্যাহারের সময় রয়েছে। তারপরই তাকে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত ঘোষনার বিধান রয়েছে বলে জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ফয়জুল মোল্লা জানিয়েছেন।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা  এ্যাড. মুন্সি আতিয়ার রহমান মনোনয়পত্র দাখিলের আগে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান। তারপর তিনি পবিত্র ফাতহোপাঠ ও বঙ্গবন্ধু সহ ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, পৌর মেয়র শেখ রকিব হোসেনসহ জেলার ৫ উপজেলার আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা পরিষদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও গোপালগঞ্জের জেলা প্রশাসক  শাহিদা সুলতানা নবধারা কে বলেন, চেয়ারম্যান পদে ১ জন, সদস্য পদে ১৮ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।