
বাগেরহাটের মোরেলগঞ্জের পশুরবুনিয়া গ্রামে এক সংরক্ষিত নারী ইউপি সদস্যকে পিটিয়ে জখম করে তার দখলকৃত জমি অবৈধভাবে জোরপূর্বক দখলের পায়তারা করার গুরুতর অভিযোগ উঠেছে।
নবধারা প্রতিবেদক সরেজমিনে তদন্ত করে জানতে পারেন যে, উক্ত নারী ইউপি সদস্যের নাম
জাহানারা বেগম (৪৮) স্বামীঃ ফকরুল ইসলাম ফকির,গ্রাম পশুরবুনিয়া, থানাঃ মোরেলগঞ্জ, জেলাঃ বাগেরহাট।
ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে পশুরবুনিয়া গ্রামে। আহত ঐ ইউপি সদস্যকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযোগে জানা গেছে, খাউলিয়া ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত আসনের ইউপি সদস্য পশুরবুনিয়া গ্রামের মো. ফকরুল ইসলাম ফকিরের স্ত্রী জাহানারা বেগম দীর্ঘদিন ধরে ক্রয়সূত্রে বসতবাড়ি সংলগ্ন ১৭ শতক জমি ভোগ দখল করে আসছে।
উক্ত জমি জোরপূর্বক দখলের জন্য দু’দফা হামলা চালায় একই গ্রামের প্রভাবশালী আব্দুল খালেক হাওলাদারের নেতৃত্বে বহিরাগত ২০/২৫ জন লোক, উক্ত অবৈধ দখলদারেরা জমিতে ঘেরাবেড়া দিয়ে দখলে নিয়ে নেয়।
হামলাকারিদের বাঁধা দিলে ইউপি সদস্য জাহানারা ও তার ছোট ছেলে জহিরুল ইসলাম ফকিরকে বেধড়ক মারপিট করে আহত করে দুষ্কৃতকারীরা। গুরুতর জখমী জাহানারা বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসারতঃ মেম্বর জাহানারা বেগম এই প্রতিবেদককে বলেন, চিকিৎসা নিতে আসার সময় পথিমধ্যে দুষ্কৃতকারীরা বাঁধা প্রদান করেছে।
তিনি বিষয়টি স্থানীয় চেয়ারম্যান ও ফাঁড়ির আইসিকে অবহিত করেছেন বলে জানান।
প্রতিবেদককে এবিষয়ে ইউপি চেয়ারম্যান মাষ্টার মোঃ সাইদুর রহমান বলেন, ইউপি সদস্যকে মারপিটের ঘটনা তিনি শুনেছেন,শুনেই তাৎক্ষনিকভাবে পুলিশকে তিনি নিজেই অবহিত করেছেন। পরিষদে একটি লিখিত অভিযোগও নিয়েছেন। আগামি শনিবার উভয় পক্ষ দ্বয়কে পরিষদে শান্তিপূর্ণ সমাধানের জন্য ডাকা হয়েছে।
সন্ন্যাসী ফাঁড়ির ইনচার্জ এসআই অনুপ রায় বলেন, পশুরবুনিয়া গ্রামে ইউপি মেম্বরের ওপর হামলার ঘটনা শুনে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। বর্তমানে পরিস্থিতি শান্ত ও পুলিশী নিয়ন্ত্রণে আছে।
বর্তমানে জখমী মেম্বর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ফাঁড়ি কিংবা থানায় তাঁর জানামতে কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.