কচুয়া উপজেলায় সামাজিক সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিত করনে সম্প্রীতি সমাবেশ,র্যালি ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১১ টায় কচুয়া উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির উদ্যোগে কচুয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা এস এম তারেক সুলতানের নেতৃত্বে সামাজিক সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিত করনে কচুয়া উপজেলা পরিষদের উদ্যোগে শেখ তন্ময় মিলনায়তন থেকে একটি র্যালি বের হয়ে কচুয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।
পরে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কচুয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা এস এম তারেক সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠিত সামাজিক সম্প্রীতি সমাবেশ,র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কচুয়া উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সিকদার ফিরোজ আহমেদ,কচুয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম,বাংলাদেশ ছাত্র সংগ্রাম পরিষদের সমন্বয়কারী, নিকেতন সেবা সংস্থার চেয়াারম্যান ইউনুস শিকদার,কচুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিকদার হাদিউজ্জামান,মঘিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ পঙ্কজ কান্তি অধিকারী, ধোপাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মকবুল হোসেন,কচুয়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দীলিপ কুমার মল্লিক,কচুয়া উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজল রানী,সহ কচুয়া উপজেলার সকল ইউনিয়ন পরিষদের সদস্য ও গ্রাম পুলিশ বৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.