রোববার সকালে ২০২২-২০২৩ অর্থ বছরে রাজস্ব-খাতের আওতায় উপজেলা মৎস্য দপ্তরের স্ব-উদ্যোগে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় বিভিন্নরকম মাছের পোনা উপজেলার বিভিন্ন পুকুরে ছাড়া হয়েছে।
মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার বিনয় কুমার রায়,সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ। উপজেলা পরিষদের পুকুরসহ ২০ টি প্রতিষ্ঠানের পুকুরে দেশীয় প্রজাতির রুই, কাতলা ও মৃগেল মাছের ৩৮৪ কেজি পোনা মাছ ছাড়া হয়েছে।
এ উদ্যোগটিকে সাধুবাদ জানিয়েছেন উপজেলার সুশীল সমাজের লোকজন সহ সামাজিক কাজে সম্পৃক্ত নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.