প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৮, ২০২৬, ৪:০২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২২, ৪:৪০ অপরাহ্ণ
কোটালীপাড়ায় বৃদ্ধের আত্মহত্যা

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পারিবারিক কলহের জের ধরে বিরেন্দ্রনাথ বিশ্বাস (৭৩) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন।
আজ বুধবার ভোরে উপজেলার কান্দি ইউনিয়নে কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
বিরেন্দ্রনাথ বিশ্বাস কান্দি ইউনিয়ন পরিষদের সদস্য আকাশ বিশ্বাসের পিতা।
কোটালীপাড়া থানার এসআই মোঃ জিয়াউল বলেন, পারিবারিক কলহের কারণে বিরেন্দ্রনাথ বিশ্বাস আত্মহত্যা করেছেন বলে আমরা প্রাথমিক ভাবে জানতে পেরেছি। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠিয়েছি।
এ ব্যাপারে কোটালীপাড়া থানায় একটি ইউডি মামলা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরে আত্মহত্যার প্রকৃত কারণ জানা যাবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.