বাগেরহাটের চিতলমারীতে যথা যথ ধর্মীয় মর্যাদায় ও চন্ডীপাঠের মধ্য দিয়ে শুভ মহালয়া উদযাপন হয়েছে। রবিবার ভোরে চিতলমারীর বিভিন্ন মন্ডপে মন্ডপে হিন্দু ধর্মবলন্বীরা শারদীয় দুর্গাপূজার এ মহালয়া পালন করেন। এই দিনে কৈলাস থেকে মা দুর্গা পিতৃগৃহে আগমন করেন। শুরু হয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। উপজেলা জুড়ে মন্দিরে মন্দিরে দেবী দুর্গার আগমনী বার্তায় হিন্দু ধর্মাবলন্বীদের ঘরে ঘরে উৎসবের আমেজ শুরু হয়েছে।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক অলিপ সাহা কালা জানান, ভোরে চিতলমারী পূজা উদযাপন পরিষদের আয়োজনে কেন্দ্রীয় সর্বজনীন দুর্গা মন্দিরে মহালয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গল প্রদীপ প্রজ্বলন এবং চন্ডীপাঠের মধ্যে দিয়ে মহালয়ার শুভ সূচনা হয়। চন্ডীপাঠ করেন শ্রী উত্তম তপসী। একই সময় উপজেলার বড়বাড়িয়া বদাম তলা,চরবড়বাড়িয়া,রাজনগর, চরলাটিমা, বড়বাক,শ্রীরাম পুর,অশোক নগর, খাশেরহাট বাজার ও পিপড়ারডাঙ্গা বিশ্বশুখ হরিগুরুচাদ নিত্যানন্দ ভ্রহ্মচারী সেবাশ্রমের সর্বজনীন দুর্গা মন্দিরসহ বিভিন্ন মন্দিরে শুভ মহালয়া উৎযাপিত হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.