বাগেরহাটের চিতলমারীতে বিশ্ব পর্যটন দিবস ২০২২ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে দুপর দেড়টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে মিলিত হয়।
সভায় ইউএনও সাইয়েদা ফয়জুন্নেছার সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল।
বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, সমবায় অফিসার মোলব্রা সাইফুল ইসলাম,হিজলা ইউপি পরিষদ চেয়ারম্যান কাজী সাহিন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.