Nabadhara
ঢাকাবুধবার , ২৮ সেপ্টেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে সাইকেলিং প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
সেপ্টেম্বর ২৮, ২০২২ ৬:৪৪ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষে আপন আলো জ্বালো শীর্ষক কিশোরী সাইকেলিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার গোপালগঞ্জের শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে জেলা প্রশাসন আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খাঁনসহ জেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।

প্রতিযোগীতায় ৬ টি গ্রুপে  বিভিন্ন বিদ্যালয়ের ৬০ জন ছাত্রী অংশ নেন। প্রত্যেক গ্রুপ থেকে ১ম, ২য় ও ৩য় জনকে বাছাই করে ৬ টি গ্রুপ থেকে সর্ব মোট ১৮ জনকে নিয়ে হয় ফাইনাল রাউন্ড।

ফাইনালে চ্যাম্পিয়ণ হয় শহরের বীনাপাণি সরকারী বালিকা প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর শিক্ষার্থী রোদেলা ঘোষ, ২য় স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থী প্রত্যাশা বসু ও ৩য় হয় খন্দকার সামসুদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রিমা খানম।

প্রতিযোগীতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।