বাগেরহাটের ফকিরহাটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্র নিহত হয়েছে। রোববার (২ অক্টোবর) সোয়া ১২ টার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের পালেরহাট এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত রাজু সরকার (২৫) বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার উত্তর আমবাড়ি গ্রামের তপন সরকারের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, বাগেরহাটের কাটাখালীর দিক থেকে মোটরসাইকেলে করে রাজু তার বাড়ি মোল্লাহাটের দিকে যাচ্ছিল। পথিমধ্যে খুলনাগামী দ্রুত গতির একটি কাভার্ডভ্যান বীপরিত দিক থেকে এসে মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রাজু নিহত হয়।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান নবধারা কে বলেন, খবর পেয়ে ফকিরহাট থানা পুলিশ, হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে ওই কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.