Nabadhara
ঢাকাসোমবার , ৩ অক্টোবর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

উদ্বোধনের অপেক্ষায় চিতলমারী উপজেলা দৃষ্টিনন্দন ভূমি অফিস

MEHADI HASAN
অক্টোবর ৩, ২০২২ ৪:২৭ অপরাহ্ণ
Link Copied!

উদ্বোধনের  অপেক্ষায় দৃষ্টিনন্দন বাগেরহাটের চিতলমারী উপজেলা ভূমি অফিস। ইতোমধ্যে আজ সোমবার ভবনের চাবি ইউএও সাইয়েদা ফয়জুন্নছার নিকট আনুষ্ঠানিক ভাবে হস্তান্ততির করেছেন।
জানা যায়, যুগ যুগ বছর থেকে জরাজীর্ণ অফিসে চলে আসছে ভূমি অফিসের কর্যক্রম। এ উপজেলায় ভূমি অফিসের নিজস্ব কোন ভবন ছিলনা। শুরু থেকে ইটের গাঁথনি ও টিনের চালা বিশিষ্ট অফিসে উপজেলার হাজার হাজার মানুষের জমি সংক্রান্ত নথিপত্র সংরক্ষিত থাকতো।

উপজেলার সাবেক জরাজীর্ণ আদালত ভবনে ঝুকি নিয়ে দীর্ঘ বছর ধরে কাজকর্ম চালিয়ে আসছেন। সরকারের রাজস্ব আয় এ অফিসের মাধ্যমে আদায় হলেও অফিসের উন্নয়নে বা নতুনভবন নির্মাণে কোন উদ্যোগ নেন নি কোন সরকার। সম্প্রতি বর্তমান সরকার গুরুত্বপূর্ণ এ অফিসের নতুন ভবন নির্মানের পরিকল্পনা গ্রহন করেন। তারই ফলপ্রশ্রুতে চিতলমারী উপজেলা ভূমি অফিসের নতুন ভবন নির্মাণের দপত্র আহব্বান করা হয়।

গণপূর্ত অধিদপ্তর নির্দিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে দুইতলা বিশিষ্ট দৃষ্টিনন্দন এ ভবন নির্মান করেন। মোঃ ইউনুছ এন্ড ব্রাদার্স প্রাঃলিঃ ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে ১ কোটি ৭৮ লাখ টাকা ব্যায়ে নির্মিত এ ভবনটি উপজেলাবাসীর দৃষ্টি কেড়েছে।

বাগেরহাট গণপূর্ত অধিদপ্তরের উপ- সকারী প্রকৌশলী ( সিভিল) মোঃ মিজানুর রহমান নবধারাকে বলেন,ভবনের নির্মাণ কাজের গুণগতমান উন্নয়নে সার্বিক বাভে তদারকি করা হয়েছে।এবং একটি উন্নত মানের দৃষ্টিনন্দন ভবন মানুষের নজর কেড়েছে।

সহকারী কমিশানর ( ভূমি) বেদবতী মিন্ত্রী বলেন, ভূমি অফিস উপজেলার মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে আমরা জরাজীর্ণ ভবনে অফিসিয়াল কাজ করেছি।নতুন ভবনটি নির্মিত হওয়ায় আমাদের আর দুর্ভোগ পোহাতে হবে না। অফিসিয়াল ফার্নিচার ও আসবাবপত্র নতুন ভবনে নেয়া হচ্ছে। অল্পদিনের মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক উদ্ধোধনের মাধ্যদিয়ে ভবনে কার্যক্রম শুরু হবে। ইতোমধ্যে গতকাল ০৩ অক্টোবর সোমবার ঠিকাদারি প্রতিষ্ঠান আনুষ্ঠানিক ভাবে ভবনের চাবি স্তান্তরিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।